Friday, March 23, 2012

তোমার জন্যই চাঁদ উঠে
রাতের আকাশে
তোমার জন্যই জোৎস্ননারা
ভিজিয়ে দেয় আধারের শরীর;
তোমার জন্যই প্রভাতে
সূর্য্যর লাজুক চাহনি
তোমার জন্যই
সখি জন্মেছি আমি।

তোমার জন্যই
বাগানের ফুলেরা গন্ধ ছড়ায়
তোমার জন্যই
মেঘেরা আকাশে ভেসে বেড়ায়;
তোমার জন্যই
পাখিরা গান গায়
তোমার জন্যই
বুকের ভেতর ভালবাসার পৃথিবী গড়েছি।

তোমার বিরহে
আকাশ ছেয়ে যায় কালো মেঘে
আর তোমার অশ্রুকে আড়াল করতেই
নামে বৃষ্টি.. .. ..;
তোমার জন্যই
আছড়ে পড়ে সাগরের ঢেউ
তোমার মত এমন আপন
আমার যে নেই আর কেউ।

No comments:

Post a Comment