সারাটা সপ্তাহ অপেক্ষার প্রহর গুনতাম কবে আসবে শুক্রবার যেদিন থাকবেনা স্কুলে যাওয়ার চিন্তা।অনেক প্রতিক্ষার পর যখন আসতো সেই কাংখিত শুক্রবার ৫/জন বন্ধু মিলে থালাবাটি জানালা দিয়ে বাহিরে দিয়ে চুপিসারে চলে যেতাম মাছ ধরতে।দুপুর ঘরিয়ে সন্ধ্যা নেমে আসতো তবু শেষ হতোনা মাছ ধরা।কাদা মাখা শরীর নিয়ে বাড়ি ফিরতাম মায়ের হাতের মার খাওয়া নিশ্চিত জেনে।অনেক সময় গোসলখানাতেই একসাথে হতো মাইর আর গোসল।সেই দিন আর ফিরে আসবেনা আসার কথাও নয়।অতীত শুধু স্মৃতি।
কাদা মাটিতে মাছ ধরতে ধরতে নিজেকে মিশিয়ে দিতাম কাদার সাথে।তখন নিজেকে নিজে চেনায় মুশকিল হয়ে যেতো। কাদা থেকে এসে গোসল করার পর শরীরে বেশী করে শরিষার তেল মাখতে হতো না হয় গাঁয়ে ভেসে উঠতো কাদা মাটির ছাপ।
এখনো মনে আছে অগ্রাহায়ন মাসে ধান কাটার লোকদের নাস্তা নিয়ে ক্ষেতে গেলে পাড়ার ছেলেদের সাথে জড়িয়ে যেতাম ধানের শীষ কুড়ানোয়।বাবা কিংবা বড়ভাইকে দেখলে ধানের শীষগুলো নিচে ফেলে দিয়ে বসে যেতাম আলতো করে।
জীবনের এই ক্ষনে এসে কেনো জানি মনে হচ্ছে সেই অতীতটাই ভালো ছিলো আমার জন্য।ছিলো কোনো দায়িত্ব তাই খুজতামনা দায়িত্ব এড়ানোর সুযোগ।তাইতো অতীত শুধুই কাঁদায়।
No comments:
Post a Comment